টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ঈদুল ফিতর উপলক্ষে লায়ন খোরশেদ আলমের শুভেচ্ছা: ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান ‎

প্রতিবেদক
মোঃ শান্ত খান
March 17, 2026 6:59 pm

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার ও আশুলিয়াবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব লায়ন মোঃ খোরশেদ আলম।
‎
‎এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনে আনন্দ, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা। ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।
‎
‎তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।
‎
‎লায়ন খোরশেদ আলম জানান, ঢাকা-১৯ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা, মাননীয় সংসদ সদস্য ডা. মোঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকেও তিনি সাভার ও আশুলিয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
‎
‎তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দঘন মুহূর্ত দেশের মানুষের জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পবিত্র ঈদের শিক্ষা আমাদেরকে ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে অনুপ্রাণিত করে বলেও তিনি উল্লেখ করেন। দেশ ও জাতির সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎
‎এছাড়া তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
‎
‎শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি দেশবাসীসহ সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করেন।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার দেশে ফেরার নথি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

নারী টি-টোয়েন্টি শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ফতুল্লা রাস্তা পারাপারে সময় মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

রিজার্ভ চুরি: মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত একজন

সাভারে কঠোর আন্দোলন, দেশজুড়ে প্রতিবাদ: নার্স-মিডওয়াইফদের ৮ দাবিতে শাটডাউন

র‌্যাবের অভিযানে ১৭৮০০ পিছ ইয়াবা, ৬০ কেজি গাজা ও অস্ত্রসহ আটক-১

পাম্পেটেংকি পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরনে আগুনের ঘটনায় ৭জন দগ্ধ