টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কলাবাগান ফ্রিজের ভেতর থেকে ১ নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 14, 2025 10:20 am

রাজধানীর কলাবাগান প্রথম লেন এলাকার একটি বাসার ফ্রিজের ভেতর থেকে মোছাঃ তাসলিমা আক্তার (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(১৩ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।পরে মরদেহ ময়নাতদন্তের জন্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কলাবাগান থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ আতিকুর রহমান জানান, আমরা খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে কলাবাগান প্রথম লেন একটি বাসা থেকে এক নারীর মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি স্ত্রী পরকীয়ার সন্দেহে তার স্বামী নজরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ভারী হাতুড়ি দিয়ে মাথায় একাধিকবার মাথায় আঘাত করে তাকে হত্যা করে।বাসার ড্রিপ ফ্রিজের মধ্যে রেখে দেয় পরে মেয়েরা এসে মায়ের কথা জিজ্ঞাসা করলে এর জবাব না দিলে মেয়েদের সন্দেহ হয়। পরে মামার বাড়ি গিয়ে মামাকে সব কথা খুলে বললে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফ্রিজ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। তিনি জানান, নিহত তাসলিমা বাসা উঃ আদাবর মোহাম্মদপুর এলাকার সিরাজ মিয়ার মেয়ে বর্তমানে কলাবাগান প্রথম লেন ২৪ নম্বর বাসার ৬/বি ফ্ল্যাটে স্বামী নজরুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।নিহত দুই মেয়ে জননী ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাইফের ঝড়ে বাংলাদেশের রেকর্ড, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য

বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য বাড়াতে লন্ডনে ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ বিবিসিসিআইয়ের

চলছে আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজার জোর প্রস্তুতি

কুসিকের অভিযান, এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা

‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু 

কুমিল্লায় ঝটিকা অভিযানে ৫ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা

পুরান ঢাকার বংশালে চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

নতুন এমডি যোগ দিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকে