টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফের ঝড়ে বাংলাদেশের রেকর্ড, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 17, 2026 8:05 pm

দুই ওপেনারের শুরুটা ছিল কিছুটা নড়বড়ে। তবে একের পর এক জীবন পেয়ে তারা বাংলাদেশের জন্য ভালো একটি ভিত্তি তৈরি করেন। বিশেষ করে সাইফ হাসান পাঁচবার জীবন পান। এরপর দ্রুতই ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে।

সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে ফেরার আগে তানজিদ হাসান তামিম ১৩ বলে ৫ রান করেন। তবে শেষ দিকে আবারও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাইফ হাসান ও ইয়াসির আলী ঝড়ো ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন। ১২ বলে ২২ রান করেন ইয়াসির আলী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে ইনিংসের শেষ ওভারে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ব্র্যাড ইভান্সের শেষ ওভারের প্রথম চার বলে টানা চারটি ছক্কা হাঁকান তিনি। এরপর দুই বলে নেন ২ রান—৬, ৬, ৬, ৬, ২, ২; মোট ২৮ রান আসে ওই ওভার থেকে।

এই বিস্ফোরক ব্যাটিংয়ে সাইফুদ্দিন গড়েছেন ইতিহাস। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এক ওভারে চারটি ছক্কা মারার কীর্তি গড়েছেন তিনি। একই সঙ্গে ব্র্যাড ইভান্সের এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডও তৈরি হয়েছে।

এর আগে তানজিদ হাসান ও সাইফ হাসান প্রথম উইকেটে ১২০ রানের জুটি গড়ে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত তৈরি করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জিম্বাবুয়ের সামনে সিরিজ জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৮৭ রান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মশার কামড়ে বাংলা কাঁদে.!একদিনে ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ যে ১৬ জনের মনোনয়ন বাতিল

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্বাচন আসে যায়,বাঁশের সাঁকো আর বদলায় না

শ্যামপুরের একটি স্টিল মিলে গলিত লোহা পড়ে আট শ্রমিক দগ্ধ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিলো ইরান

পাঁচ দিন ঢামেকে মর্গে পড়ে থাকা ১৬টি মরদেহ অবশেষে স্বজনদের কাছে হস্তান্তর করল পুলিশ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত