ঢাকা টঙ্গী রেলওয়ে-স্টেশনের দক্ষিণ নতুন বাজার এলাকায় রাস্তা পারা-পারের সময় ট্রেনে নিচে কাটা পড়ে অজ্ঞাত(২৫)এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার(০৫ এপ্রিল)মরদেহ ময়নাতন্ত্রে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে এসেছে রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানা পুলিশে উপ-পরিদর্শক (এস আই)মোহাম্মদ আলী জিন্নাহ্ জানান,
আমরা খবর পেয়ে গতকাল সকালের দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন দক্ষিণ নতুন রাস্তার রেললাইনের উপর থেকে এক নারীর কাটা মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,
নিহত ওই নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি ওই নারী ট্রেন রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রেন ধাক্কা দিলে ওই ট্রেনের নিচে সে কাটা পড়ে গঠনা-স্থলেই তার মৃত্যু হয়। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। ওই নারীর পরনে ছিল হলুদ খয়রি প্রিন্টের জামা ও খয়েরি রংয়ের পায়জামা ও লাল সবুজ হলুদ প্রিন্টের ওড়না।



















