টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
আমান খন্দকার ( বুড়িচং )
October 14, 2025 5:10 pm

কুমিল্লার বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) বুড়িচং সদরের পানসী রেস্টুরেন্টে বাংলাদেশ দলিল লেখক সমিতি, বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. নুরুল হক মাস্টার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউছুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষে জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব এম.এ এইচ. মন্জু ও সাধারণ সম্পাদক মিয়া মো. সোহাগ পারভেজ এর স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. কবির হোসেন।

নবগঠিত কমিটিতে সভাপতি পদে আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুজ্জামান নির্বাচিত হন।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, “আমরা দলিল লেখকদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের ঐক্য রক্ষায় কাজ করে যাব।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

কুমিল্লায় ডিবির জালে ১০ ছিনতাইকারী

যুক্তরাষ্ট্রের ১৫ দফার বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে ইরান:ট্রাম্প

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় তেল শোধনাগারে আগুন

দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী

তিতাসে ধানের শীষ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন

কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও,পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

‎বিএনপি নেতা মেহেদীকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা: সমর্থকদের অভিযোগ