টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ১৫ দফার বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে ইরান:ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 30, 2026 2:32 pm

ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা দাবির ‘বেশিরভাগ’ শর্ত দেশটি মেনে নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ মার্চ) দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। কেন নেবে না?’ আলোচনা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে এবং এটি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরান আন্তরিকতার প্রমাণ হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে দাবি করে তিনি বলেছেন, ‘তারা আমাদের ২০ জাহাজভর্তি তেল দিয়েছে যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে।’

মার্কিন দাবির মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। তবে কিছু শর্ত এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন ট্রাম্প।

এর আগে, রোববার অন্য একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে’।

এ সময় সেখানে (খারগ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে বলেও জানান ট্রাম্প।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জঙ্গি শব্দটি এখন আর নেই, ওটা রাজনৈতিক হাতিয়ার ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

রাউজানে রাধাগোবিন্দ জিউর মন্দিরে ১ যুগ পূর্তি মহানামযজ্ঞ মহোৎসব

২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

ঘুষ নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার

পাঁচ জেলার ডিসি প্রত্যাহার

ইরান যুদ্ধ ইস্যুতে চাপের কাছে নতি স্বীকার নয়: কিয়ার স্টারমার

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের রত্নগর্ভা মা সম্মাননায়: সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া

চার দিনের সফর শেষে ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি

নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা