টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এসআই মেহেদী হাসানকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার

প্রতিবেদক
এ কে পলাশ
October 17, 2025 9:38 am

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তা এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার। মাদক ব্যবসায়ীদের দমন অভিযানকে ব্যাহত করতে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল তার নামে ভিত্তিহীন তথ্য ও ভুয়া অভিযোগ একটি লাইসেন্স বিহীন ফেইসবুক পেইজে ছড়াচ্ছে বলে জানা গেছে।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, এসআই মেহেদী হাসান জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে গত কয়েক মাসে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ একাধিক মাদককারবারী গ্রেপ্তার হয়েছে। স্থানীয় জনগণ তাকে “মাদক ব্যবসায়ীদের আতঙ্ক” বলে আখ্যায়িত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ও মাদক ব্যবসায়ীর পক্ষের লোকজন ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর পোস্ট দিয়ে সামাজিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
এ বিষয়ে এসআই মেহেদী হাসান জুয়েল বলেন,আমি দায়িত্ব পালন করছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই আমার পেশাগত দায়িত্ব। কেউ যদি মিথ্যা প্রচারণা চালায়, তা আইনি পথে মোকাবিলা করা হবে।

স্থানীয়রা জানান,এসআই মেহেদী হাসান জুয়েল একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে করা অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হউক সেই সাথে মাদক নির্মূলে তার ভূমিকা অনন্য। এই ধরনের অপপ্রচার দিয়ে তাকে হেয় করা হচ্ছে—যা প্রকৃত দেশপ্রেমিক পুলিশের জন্য নিরুৎসাহমূলক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ১২০০ কৃষক পেল কৃষক কার্ড

কুড়িগ্রামের রাজারহাট নাজিম খাঁ সর্বশেষ হাটে জমে উঠেছে কুরবানীর পশুর হাট

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

একবার গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে হাজারবার গুপ্ত বলব: ছাত্রদল সেক্রেটারি

ভারতীয় শাড়ীর আড়ালে ফের বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ২ জন ভারতীয় নাগরিক গ্রেফতার

অন্তর্বর্তী সরকারের আমলে কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

হক কমিটি নোয়াপাড়ার বার্ষিক সভা অনুষ্ঠিত