টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 23 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রাজারহাট নাজিম খাঁ সর্বশেষ হাটে জমে উঠেছে কুরবানীর পশুর হাট

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
May 23, 2026 10:33 pm

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ বাজারে সাথে নাজিম খাঁ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পশুর হাট। ২৩ মে শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খাঁ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বসা বিশাল এই পশুর হাটে দেখা যায় -বিক্রেতারা গরু নিয়ে হাটে উপস্থিত হচ্ছেন।

অনেকে অনেক আগেই উপস্থিত হয়েছে দুপুর দুইটা পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি ছিল কম বেলা গরিয়ে যাওয়ার পর ক্রেতান হাটে উপস্থিতি বৃদ্ধি কে সে বলে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন ।। দূর-দূরান্ত থেকে আসা মানুষে পুরো হাট শেষ মুহূর্তে জমিয়ে উঠে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুরবানীর পশু কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বিক্রেতারা পশুর দাম অনেক বেশি হাঁকাচ্ছেন। পাশাপাশি দরদামেও খুব একটা ছাড় না থাকায় অনেকেই পছন্দের পশু কিনতে না পেরে খালি হাতেই বাড়ি ফিরছেন।

অন্যদিকে বিক্রেতাদের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, পশু লালন-পালনে খরচ বেড়ে যাওয়ায় তারা আশানুরূপ দাম পাচ্ছেন না। অনেক ক্রেতা কম দামে পশু কিনতে চাইলেও সেই দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।

হাট ইজারাদারের পক্ষ থেকে জানানো হয়, ঈদের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকায় ক্রেতারা বিভিন্ন হাট ঘুরে পশুর দাম যাচাই করছেন। তবে হাটে ক্রয়-বিক্রয়ের পরিমাণ সন্তোষজনক বলেও জানান তারা। তবে ছাগল হাটিতে ভিড় বেশি লক্ষ্য করা গেছে। তবে নাজিম খাঁ পশুর আজ ২৩ মে শনিবার থেকে কোরবানির পশুর সর্বশেষ হাট।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

‎দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে আগে ধরা হবে: আমান উল্লাহ আমান

পাবনা ব্যাংকার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৫% কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জাতিসংঘের শান্তি মিশনে

সখিপুরে নিখোঁজের দুইদিন পর নিজ বাসার পাশের ডোবা থেকে এক বিধবা নারীর লা-শ উদ্ধার

এআই জগতের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়

রৌমারীতে ফ্যামিলি কার্ড খানা জরিপ তথ্য ভান্ডার ২০২৬

শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

লন্ডন সফ‌রে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ-‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা প্রদান