টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বাড়ি ফেরার পথে তরুণী ধর্ষণের শিকার, থানায় মামলা

প্রতিবেদক
মোঃ শান্ত খান
October 19, 2025 2:26 pm

ঢাকার সাভারে বাড়ি ফেরার পথে এক তরুণী শিক্ষার্থীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী ওই তরুণী তিনজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন—সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তরুণীটি সাভারে এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তাঁর মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন।

কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে বিপ্লব ও মিঠুর দেখা হয়। এরপর তাঁরা তিনজন মিলে তরুণীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তাঁর নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ধর্ষণের পর সোহেল রোজারিও তরুণীকে হুমকি দিয়ে বলেন—“ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে।”

ভূক্তভোগী তরুণী শনিবার সন্ধ্যায় বলেন, “আমি অসুস্থ, কথা বলতে চাই না।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তরুণী সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় তিনজনকেই আসামি করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, গতকাল শুক্রবার ভূক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন,ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

ঢাকায় পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ৫৬৪

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

হযরত শাহ্‌আলী বোগদাদি (রহঃ) কামিল (এম.এ) মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নাগরিক সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ

রাজনৈতিক হয়রানি-মূলক ১০০৬ মামলা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দিবে সরকার: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর