টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 18 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ৫৬৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 18, 2026 7:29 pm

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরমধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৭৭ জন, তেজগাঁও বিভাগ ১১৪ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ২১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০.১৫ গ্রাম স্বর্ণালংকার ও ১০০০ পিস রং কাগজ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে জরিমানা

ভারত যাচ্ছেন পুতিন

জনগণ শুধু ভোট দিতে চায়:মির্জা ফখরুল

নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

রাজধানীর একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেকে নুরুল হক নুরকে দেখতে এসেছে ‘বিএনপির, স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান

নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই সন্ত্রাসী নিহত ও আহত এক

সাভারে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আহত ১০

সাতক্ষীরার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি আহত

সরকারি জমিতে অবৈধ বালু মজুদে জরিমানা, যন্ত্রাংশ জব্দ