টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত সিআইডি পুলিশ সদস্য

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 20, 2025 12:30 pm

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ার রায়ের বাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ রাসেল মিয়া(৩১)নামে এক সিআইডির পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টর দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতালে নিয়ে আসা মোঃ নুরুল ইসলাম জানান, আজ ভোরের দিকে মোটরসাইকেল যোগে শনির আখড়া দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী তার রাস্তা গতিরোধ করে ও ছুরি দিয়ে হাতের বাহুতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে তাকে রাজার বাগ পুলিশ হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরো জানান, আহত রাসেল মিয়ার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বর্তমানে ঢাকা সিআইডি হেডকোয়ার্টারে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,আজ সকালে দিকে শনির আখড়ায় সিআইডির এক পুলিশ সদস্যকে আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসলে তাকে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আমরা
সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকেবেশি দামে গম কিনছে সরকার

রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ চান জামায়াত আমির

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ

শোক বার্তা

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৭১

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার! ক্ষোভে ফুঁসছে ঢাকা-১৪আসনের জনগণ

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ