টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
October 20, 2025 12:44 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো.আক্তারুজ্জামান সরকার গত রবিবার নিজ নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ ও পথসভায় অংশগ্রহণ করেন।দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি তিতাস উপজেলার জগতপুর ও সাতানী ইউনিয়নের বিভিন্ন স্থানে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ প্রচারপত্র বিতরণ করেন।

এর মধ্যে জগতপুর বাজার, উজিরাকান্দি ভুইয়ার বাজার, সাতানী কালীরবাজার, বারকাউনিয়া বাজার এবং পুরাণ বাতাকান্দি খেয়াঘাট এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হয়।লিফলেট বিতরণের পাশাপাশি ভুইয়ার বাজার, খেয়াঘাট ও বৈদ্যারকান্দিতে তিনটি পৃথক পথসভা এবং একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।পথসভাগুলোর মধ্যে—ভুইয়ার বাজার পথসভার সভাপতিত্ব করেন জগতপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. সানাউল্লাহ। সাতানী ইউনিয়নের খেয়াঘাটের পথসভার সভাপতিত্ব করেন সাতানী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফজলুল হক সরকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈদ্যারকান্দিতে উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল হক মোল্লা মেম্বার।এই পথসভা ও উঠান বৈঠকে সুন্দর ও সাবলীল ভাষায় পরিচালনা করেন-তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন।এসময় উপস্থিত ছিলেন হোমনা ও তিতাস উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্যে যে, ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি ঘোষণা করেছিলেন,তা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই লিফলেট বিতরণ কর্মসূচীও পথসভা অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় মো. আক্তারুজ্জামান সরকার বলেন— জনগণের কাছে বিএনপি’র রাষ্ট্র সংস্কার কর্মসূচি তুলে ধরতে আমরা তৃণমূল পর্যায়ে যাচ্ছি। এই আন্দোলন জনগণের আন্দোলন— ন্যায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন।
তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সালাম
সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রূপনগরে আগুনে ঘটনায় অবশেষে মোছাঃ মারজিয়ার লাশ ঢামেক মর্গে এই নিয়ে১৭টি মরদেহ

চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ লাখ মানুষ

মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার’

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় দুর্বৃত্তের আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে ঘুমন্ত চালক

ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আটক-১

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই: ইরান

ইসরায়েলে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

কণ্ঠশিল্পী মমতাজ ফের গ্রেপ্তার