টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 9 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
November 9, 2025 4:53 pm

কুমিল্লা সদর মনাগ্র‌্যাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

রবিবার (৯ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মনাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মইনুদ্দিন (৪৪) কুমিল্লা সদর দক্ষিণ মডেল উপজেলার বড়চর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে জেলার সদর উপজেলার মনাগ্রাম এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল কোতয়ালী মডেল থানার মনাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ মইনুদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব সুত্রে আরও জানা যায়,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তাতান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করলেন এমপি খোকন

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

ডেম্বেলের ইতিহাস গড়া যাদুকরী হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে মানুষের ঢল, পথে পথে সভা প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: শফিকুর রহমান

আগামী ঈদেই সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল আগুন দুর্ঘটনায় ১টি মরাদেহের দাবি দুই পরিবারের 

ফাইনালের স্বপ্নভঙ্গ লিটনদের

শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত