টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 6 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিক্সা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  রিক্সা-চালকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 6, 2025 3:51 am
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

রাজধানীর হাজারীবাগ থানা কোম্পানি-ঘাট এলাকার একটি ব্যাটারি চালিত অটো রিক্সা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিউর রহমান (৪৫)নামের এক অটোরিক্সা চালকের মৃত্যু।

রবিবার(০৬ এপ্রিল)সকাল সাড়ে ৬টারদিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতকে নিয়ে আসা প্রতিবেশী অলিউর রহমান জানান,ভোর রাতের দিকে গ্যারেজ থেকে অটোরিকশা বের করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বালা -পাড়া গ্রামে শুকলাল মিয়ার সন্তান। বর্তমান
কামরাঙ্গীরচরের মালেক কলোনী এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের সেরা’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, কী আছে এটিতে?

‎ছাত্রদল নেতা রাসেলের উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

ময়লার ভাগাড়ে আগ্নেয়াস্ত্র-গুলি, শাহজাহানপুরে ২১ অপরাধী গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নবীন” ফ্যাশনের অফারের কারণে বিশৃঙ্খলা তৈরি হয়: আদালতকে ওসি

শহীদের নামে হবে এলাকার সড়ক-প্রতিষ্ঠান, প্রতিটি অপরাধের বিচার হবে: প্রধানমন্ত্রী

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

সংসদে পররাষ্ট্রমন্ত্রী যাচাই শেষ ৩ লাখ ৫৪ হাজার জনের, তবুও শুরু হচ্ছে না রোহিঙ্গা প্রত্যাবাসন

দুই সিটির ২৭টি হাটের মধ্যে ১৯টির ইজারা সম্পন্ন দিয়াবাড়ী হাটের সর্বোচ্চ দর ১৪ কোটি ১৫ লাখ টাকা