টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 23, 2026 11:43 am

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী এমভি ওশান-উইনার নামের জাহাজটিতে থাকা নাবিকদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক। লৌহ আকরিক নিয়ে জাহাজটি সিঙ্গাপুরের পথে যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় জাহাজটি। ওই সময় জাহাজে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাহাজটির ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনের নাগরিক, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক ছিলেন। ওড়িশা থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার সময় জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।

এনডিটিভি জানায়, শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে সহায়তার আবেদন করে।

জাহাজডুবির খবর পাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। অভিযানে কোস্ট গার্ডের ভারাদ ও অনমোল নামের দুটি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধার তৎপরতায় যুক্ত করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটির লাইফ র‍্যাফট থেকে এ পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য তাদেরও অনুরোধ জানানো হয়েছে বলে এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালের হাজির করা হয়েছে

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির

নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে

ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৈশভোজ

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

দক্ষিণ রাউজানে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার প্রস্তুতি সম্পন্ন

ফুটবল বিশ্বকাপ শেষের পথে গ্রুপপর্ব, কারা গেল নকআউটে, বিদায়ঘণ্টা বাজল কাদের

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে ঢামেকে মৃত্যু

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা