টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 6 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবী আয়েশা খানম মনির মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 6, 2025 1:34 am

রাজধানী মতিঝিল থানা দক্ষিণ কমলাপুর এলাকার একটি বাসায় দেবরে ছুরিকাঘাতে ভাবী মোছাঃ-আয়েশা খানম মনি (৪৫) মৃত্যু হয়েছে।

রবিবার (০৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের ছেলে মাহাদি হাসান জানান,আমার চাচা মাসুদ হাওলাদার গেন্ডারিয়ার একটি সরকারি কলেজের শিক্ষকতা করে।সকালে বাসার গেটের সামনে আমার আম্মা দাঁড়িয়ে ছিলেন,আমার আম্মা কোন কিছু বোঝার আগেই আমার চাচা আমার আম্মাকে এলো পাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে রক্তাক্ত অবস্থায় আমার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।কি কারনে আমার আম্মা কে ছুরিকাঘাত করে হত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা দক্ষিণ কমলাপুরে কবরস্থান গলি এলাকার ১৭১/৩ নম্বর বাসার মৃত হাবিবুর রহমানের মেয়ে ও মোঃ নাসির উদ্দিন মামুনের স্ত্রী। আমার বাবা ঢাকা ব্যাংকে চাকরি করেন আমরা এক ভাই এক বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

ঢাকা সাভারের উন্নয়ন ও জনসেবায় নতুন ইউএনওর প্রতি আশাবাদ মোশারফ হিমেল খানের

বীরগঞ্জে সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা, মাকড়াই শালবন মাঠে হাজারো দর্শকের ভিড়

মহেশপুরে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপজেলা কমিটি গঠন: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ঐক্যের অঙ্গীকার

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

বেতন বৈষম্যের প্রতিবাদে ও নতুন কাঠামোর দাবিতে সরকারি কর্মচারীদের পদযাত্রা ১৭ অক্টোবর

জাতীয় সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী”

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী”

ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক

সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন