টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 31 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা, মাকড়াই শালবন মাঠে হাজারো দর্শকের ভিড়

প্রতিবেদক
মোজাম্মেল হক
August 31, 2026 7:48 pm

দিনাজপুরের বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার মাকড়াই শালবন মাঠে মাকড়াই যুব সমাজের আয়োজনে জমজমাট এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেলে খেলা শুরু হলে মাকড়াই শালবন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন বয়সী দর্শনার্থী ও খেলাপ্রেমীরা মাঠের চারপাশে ভিড় জমিয়ে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেলায় অংশ গ্রহণকারীদের প্রতিদ্বন্দ্বিতায় পুরো মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস। দর্শকরাও করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আক্কাস আলী। পুরস্কার বিতরণকালে তিনি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকদের মধ্যে থেকে মো নুরনবী জানান, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীরে ব্যতিক্রমী আয়োজনে নূরুল ইসলাম বুলবুলের জনতার ইশতেহার ঘোষণা

সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান (সুজন) কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা

মিরপুর ভাসানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএই’র ঈদ উপহার বিতরণ

ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে

এবারও হরমুজ প্রণালি পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুতের কর্মীকে আটক করল জনতা

জাতীয় প্রেসক্লাবে সামনে পুলিশে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেটে আহত ৩

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

অনড় ইরান, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করা একাধিক জাহাজে গুলিবর্ষণ!

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা