টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 25, 2025 7:19 am

রাজধানীর শাহবাগের হাইকোর্ট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় অজ্ঞাতনামা (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী ভবঘুরে প্রকৃতির।

শুক্রবার(২৪অক্টোবর)দিবাগত রাতদেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ২:৩০মি: সময় মৃত ঘোষণা করে ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হামিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে হাইকোর্টের সামনে থেকে অজ্ঞাত এক নারীর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত নারী ভবঘুরে প্রকৃতির রাতে রাস্তা পারাপার সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ