টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 14, 2026 8:07 pm

স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খুব একটা ভালো কাটেনি বাংলাদেশ নারী দলের। এরপর ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তবে মূল মঞ্চে শুরুটা জয় দিয়েই করেছে নিগার সুলতানা জ্যোতির দল। রোববার (১৪ জুন) বার্মিংহ্যামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগ্রেসরা। ডাচদের ১৪০ রান ৫ বল হাতে রেখেই টপকে গেছেন জ্যোতি-শারিমনরা।

রান তাড়ায় দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন। তাদের ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করে জুয়াইরিয়া জয়ের ভিত গড়ে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে এরপরই আচমকা ছন্দপতন হয়। ১৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। জ্যোতি ও সোনহানা মোস্তারি শূন্য ও ৪ রানে ফিরে যান। এরপর অবশ্য আর বিপদ হতে দেননি শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার। দুইজনের ৫৬ রানের জুটিতে জয় পায় বাংলাদেশ। সুপ্তা করেন ৩৭ আর স্বর্ণার ব্যাট থেকে আসে ১৭ রান। দারুণ জয়ের ম্যাচে আরেক ওপেনার দিলারা আক্তার খেলেন ২৩ বলে ২৬ রানের একটি ইনিংস।

ডাচদের হয়ে ক্যারোলিন ডি ল্যাঞ্জ ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। বাংলাদেশের বোলাররা নিয়মিত উইকেট তুলতে লাগলে ৭৬ রানেই ৫ উইকেট হারায় ডাচরা।

এরপর ৩ নম্বরে নামা অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার বাবাতে ডি লিড একাই লড়াই চালিয়ে গেছেন। ফিফটি হাঁকিয়ে দলকে এনে দেন লড়াকু পুঁজি। বাকিদের আসা যাওয়ার মিছিলের ভিড়ে ৪৫ বলে ৫ চারে করেছেন ঠিক ৫০ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। একটি করে উইকেট নিয়েছে ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড

ঢামেকের মর্গে এসে মিজান ও জাকিরের লাশ শনাক্ত করলো জাকিরের বাবা এবং মিজানের মামা

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্পিকারের অভিনন্দন

লালবাগ থানা বিএনপির কমিটিতে চাঁদাবাজ ও মাদক সম্রাট’ আমিনকে আহ্বায়ক করায় ক্ষোভে ফুঁসছে তৃণমূলের নেতাকর্মীরা,দলে যুক্ত হয়েছে আওয়ামী অনুসারীরা!

ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব দুই দিনের রিমান্ডে

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ব্র্যাককে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা

সবজির বাজারে কিছুটা স্বস্তি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাশেম আলী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ মেলা