টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
October 26, 2025 3:32 pm

কুমিল্লার চান্দিনা মাধাইয়া বাজার এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১০:৫০ মিনিটে জেলার চান্দিনা উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত আসামি মোঃ রাহাত হোসেন ওরফে আরাফাত (২০) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ জেলার চান্দিনা উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকার ঢাকামুখী লেনে সন্দেহভাজন এক যুবকের ব্যাগ তল্লাশি ৬ কেজি গাজাসহ তাকে আটক করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত কর কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সড়কপথে মাদক পাচারকারী চক্র সক্রিয় রয়েছে আমরা দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি করছি। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালনা করি। আটককৃত মাদক ব্যবসায়ীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সাথে জড়িত চক্রের সদস্যদের শনাক্তে কাজ চলছে।

এ ঘটনায় আটককৃত আসামি রাহাত হোসেনের বিরুদ্ধে কুমিল্লা চান্দিনা থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের

ডিমলায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা দেখতে মানুষের ঢল

কুড়িগ্রামের উলিপুরে মহিষ চু//রি করে পালানোর সময় আটক ৩

রাজবাড়ীর কালুখালি উপজেলায়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন

দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট

দুর্বৃত্তের গুলিতে আহত

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মাহমুদুল ইসলাম ও ২২ লাখ টাকা লুটপাট

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

হাম ও উপসর্গ দেশে দীর্ঘ হচ্ছে লাশের সারি, একদিনে প্রাণ কাড়ল আরও ৫ শিশুর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে