টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা দেখতে মানুষের ঢল

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
April 24, 2026 7:56 pm

নীলফামারীর ডিমলায় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চরক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪এপ্রিল) বিকেলে উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পূজাকে কেন্দ্র করে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।

আয়োজকরা জানান, প্রায় দুশ বছর ধরে এই জনপদে শিব পূজা ও চরক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বৈশাখ মাস এলে পূর্বপুরুষদের ধর্মীয় আচার মেনে পিঠে বড়শি গেঁথে এই রোমাঞ্চকর চরক খেলার আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে এই দুঃসাহসিক খেলা দেখতে স্কুল মাঠ প্রাঙ্গণে ভিড় করেন দূর-দূরান্ত থেকে আসা সব বয়সী হাজার হাজার মানুষ।এবারের চরক পূজার মূল আকর্ষণ ছিল পিঠের চামড়ায় বড়শি গেঁথে শূন্যে ঘোরা।
প্রথা অনুযায়ী, বিপুল চন্দ্র ও মনি চন্দ্র রায় নামে দুই ব্যক্তি নিজেদের পিঠে দুইটি বড় বড়শি গেঁথে চরক গাছে ঝুলে শূন্যে চারদিক প্রদক্ষিণ করেন। জীবনঝুঁকি থাকলেও ধর্মীয় বিশ্বাস থেকে প্রতি বছরই এমন আয়োজন করে আসছেন ভক্তরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চরক খেলাকে কেন্দ্র করে স্কুল মাঠের চারপাশে গ্রাম্য মেলার আয়োজন করা হয়। শিব পূজা ও চরক পূজার নানা আয়োজনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতি বছরের মতো এবারও সবার সহযোগিতায় পূজা ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের খোঁজে দুর্ঘটনাস্থলে ইরানের মানুষ

তিতাসের রতনপুরে বাড়ির সামনে মাদক ও জুয়ার আস্তানার অভিযোগ

কক্সবাজারে এলপি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন

নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর

ঢাকা-১৪ আসনের জনগনকে সাথে নিয়ে গণমিছিলে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন – এস এ সিদ্দিক সাজু

বিদ্যুৎস্পৃষ্ট

শরীয়তপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ

আমি কোন দলের প্রার্থী নই,আমি আপনাদের প্রার্থীঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

খুলনায় বাসায় ঢুকে মুখোশধারীদের গুলি চারজন গুলিবিদ্ধ দুই জন ঢাকা মেডিকেলে ভর্তি