টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
এ কে পলাশ
October 27, 2025 4:01 pm

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র চলছে। দেশের সকল আন্দোলন-সংগ্রামে সর্বশেষ ২০২৪-এর আন্দোলনে যুবদলই যথেষ্ঠ ভূমিকা রেখেছে। তারুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে দল যাকেই মনোনয়ন দিবে তারঁ পক্ষে কাজ করতে হবে। তাই আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে যুবদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।’

সোমবার (২৭ অক্টোবর) বিকালে কুমিল্লা নগরীর টাউনহল মাঠের মুক্ত মঞ্চে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘যুবদলের উপর যতো নির্যাতন-নিপীড়ন হয়েছে তাদেরকে থামানো যায়নি, আজকে তারেক রহমান ৩১দফার এক কোটি বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থানের শপথ নিয়েছেন। একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান।’
পরে বেলূন উড়িয়ে দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন।
এর আগে নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ দলীয় কায্যালয়ের সামনে বেলূন উড়িয়ে মহানগর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি উদ্ভোধন করা হয়। বর্ণাঢ্য র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে ভ্যানগাড়িতে কৃষক আর ধানে ফলসের মাঠে ধান গাছের ওপর নজর ছিলো সবার।
সমাবেশ ও ব্যালিতে মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারি আবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো: আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব রোমান হাসান।
সমাবেশ ও র‌্যালিতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ২৭টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালির সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ রণতরী মোতায়েন

হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

‘হ্যাঁ’ ভোট কমলো প্রায় ১০ লাখ, ‘না’ ভোট কমেছে ১ লাখ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিতঃ সংবর্ধনা ও আলোচনা সভা

হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাব ট্রাম্পের

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বৃদ্ধের পা

মেঘনা ব্রিজের টোল প্লাজা এলাকায় এক চালককে ছিনতাইকারীর গুলি

শিক্ষার্থীর মৃত্যু

গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা