টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরবার প্রতিষ্ঠানের স্বার্থকে ঊর্ধ্বে রাখার আহ্বান মহাপরিচালক মহোদয়ের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 27, 2025 4:08 pm

প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। তিনি ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে পরিচালকগণসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
সকাল সাড়ে ১০ টার দিকে দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন অধিদপ্তরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ। এরপর মহাপরিচালক মহোদয় তাঁর দরবার গ্রহণ শুরু করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি সকলকে স্বাগত জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তাঁর সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন। অপারেশন কাজের মাধ্যমে দেশের মানুষের প্রশংসা অর্জন করায় বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ধারা অব্যাহত রাখতে সকলকে নিজ স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানান। শুষ্ক মৌসুমে আগুনের সংখ্যা বৃদ্ধি যাতে হ্রাস করা যায় এজন্য সাধারণ জনগণকেও সচেতন থাকার জন্য আহ্বান জানান মহাপরিচালক। সকল কর্মকর্তা-কর্মচারীদের ফায়ার সার্ভিসের চলমান সচেতনামূলক কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন তিনি।
দরবার শেষে মিয়ানমার ভূমিকম্পে অংশগ্রহণকারী ১০ জন সদস্যকে মিয়ানমার সরকার কর্তৃক প্রেরিত স্বারক পদক হস্তান্তর করেন।

এরপর বিভাগ ভিত্তিক ও কেন্দ্রীয়ভাবে ফায়ার সার্ভিসের বিভিন্ন পেশাগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন এবং প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন তাদেরকে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে প্রশংসাসূচক পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে ইনসিগনিয়া, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এ বাহিনীর কর্মীদের পেশাগত কাজে আরও দক্ষ ও আন্তরিক হতে উৎসাহ প্রদানের জন্য এবারই প্রথম ‘মহাপরিচালকের প্রশংসা’ শিরোনামে পুরস্কারের আয়োজন করা হয়। বেলা ০১:১৫ ঘটিকায় মধ্যাহ্নভোজে মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তদন্ত রিপোর্ট আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

ছোট মেয়ের সাড়ে সাত ঘন্টার পরে মায়ের মৃত্যু

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ১জনকে অর্থদন্ড দেওয়ায় হয়েছে

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক উদ্বার

২০২৬ সালের মধ্যে ঢাকা হবে স্মার্ট যোগাযোগ নগরী ডিটিসিএ-র মহাপরিকল্পনা ঘোষণা

নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযান, ওয়ারেন্টভুক্ত হত‍্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রফতার

স্পেনকে বহিষ্কার ও বাকি ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র

রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল

আমরা সর্তকতার সঙ্গে জ্বালানির মূল্য বাড়িয়েছি: বাণিজ্যমন্ত্রী