রাজধানীর বাড্ডা আফতাব নগর দক্ষিণ আনন্দ নগর আনসারক্যাম্প বাজারএলাকা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মোসাম্মৎ মানসুরা বেগম(৩৫)নামে আরো এক জনের মৃত্যু।এই নিয়ে দুইজনের মৃত্যু হলো বাকি রইল তিন।
রবিবার (১৮ মে) রাত সাড়ে দশটার দিকে জাতীয় বার্নের (এইচ ডি ইউ)তে তার মৃত্যু হয়। শুক্রবার (১৬ মে) রাতে এই আগুনে ঘটনাটি ঘটে।দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে তাদের পাঁচজনকে ভর্তি দেওয়া হয়েছিল।
তাদেরকে নিয়ে আসা প্রতিবেশী মোঃ শরীফ জানান, আফতাব নগর দক্ষিণ আনন্দ নগর আনসার ক্যাম্প বাজার এলাকার একটি তৃতীয় তলা ভবনের নিচ তলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন পাঁচজন দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান,দগ্ধ তোফাজ্জল পেশা দিনমজুরের কাজ করে তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার,
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,আফতাবনগর দক্ষিণ আনন্দনগর এলাকা থেকে শিশুসহ একই পরিবারের পাঁচ জন আমাদের এখানে এসেছে, রাত সাড়ে দশটার দিকে ফিমেল (এইচডিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় মানসুরা বেগমে মৃত্যু হয়।তার শরীরে ৬৭ শতাংশ ছিল। এর আগে বিকাল ৩টার দিকে তানজিলা নামের চার বছরের শিশুর মৃত্যু হয়।এই নিয়ে ২জন মৃত্যু হল।এই ঘটনায় তিনজন ভর্তি রয়েছে, নিহত মানসুরার স্বামী মোঃ তোফাজ্জলের ৮০ শতাংশ,মেয়ে মিথিলা ৬০ শতাংশ ও আরেক মেয়ে তানিশা ৩০শতাংশ দগ্ধ হয়েছে।তাদের সবার অবস্থায় অসংখ্যজনক বলেও জানান তিনি



















