ব্রাহ্মণবাড়িয়ার সদর বড় হুজুর বাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুতের লাইনের ট্রান্সফরমার বিস্ফোরণে এক স্টাফসহ ৮ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি হয়েছে।দগ্ধরা হলেন, সাদিয়া আক্তার (১২),রুবাইয়া আক্তার (০৯), তুইবা (০৬),আয়মান (০৬),নুসরাত (১০), আলেয়া (৩০), রওজা (১৩), ও আফরিন (১৩)।
দগ্ধ সাদিয়ার বাবা মোঃআবু সাঈদ জানান, আমরা জানতে পারি গতকাল বিকেলের দিকে মাদ্রাসার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরণ হয়। পরে আগুনের ফুলকি মাদ্রাসার চতুর্থতলার ভিতর আগুন ঢুকে গেলে আগুনে দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় সবাইকে উদ্ধার করে নিয়ে আসলে জাতীয় বার্নের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ৮ মাদ্রাসা শিক্ষার্থী এসেছে। সাদিয়ার ১৩ শতাংশ ,রুবাইয়ার ৫ শতাংশ আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩শতাংশ,রওজার ৩ শতাংশ, আলেয়ার ১৪শতাংশ ও আফরিন ৫ শতাংশ দগ্ধ হয়েছে।এদের মধ্যে ৫জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ।বাকি ৩জনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।



















