টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আট বিভাগে কালবৈশাখীর সতর্কতা,দেশে টানা বৃষ্টিতে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 28, 2026 9:02 pm

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে। এর ফলে পাহাড়ি জনপদে সাধারণ বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ইতোমধ্যে ভূমিধসের ঝুঁকি এড়াতে চট্টগ্রামের পাহাড় অঞ্চলবেষ্টিত জেলাগুলোতে জেলা প্রশাসকসহ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে পাহাড়ের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার তাগিদ দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) কালবৈশাখী ঝড় ও ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি বিশেষ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে বলা হয়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

অন্য সতর্কবার্তায় জানানো হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সক্রিয়তা অব্যাহত থাকায় আগামী ৯৬ ঘণ্টায় বিভিন্ন স্থানে ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (৮৮ মিমির বেশি) বৃষ্টিপাত হতে পারে। এতে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে এবং এ সময়ে তাপপ্রবাহ ফেরার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আর আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর উত্তরায় এপিবিএন কার্যালয়ের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম গাজী ও তার স্ত্রী বিরুদ্ধে দুর্নীতি-অপকর্মের অভিযোগ দুদকে! 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক নারী দর্শনার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে মনিটরিং সেলের প্রধান মোহাম্মদ আলী আবির

বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতি

হক কমিটি নোয়াপাড়ার বার্ষিক সভা অনুষ্ঠিত

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্টের দ্বিতীয় সপ্তাহেই নতুন পে-স্কেলের গেজেট

বাড্ডার মধ্যবাড্ডায় সিএনজির ধাক্কায় প্রাণ গেল মোটরবাইক আরোহী যুবকের

হক কমিটি নোয়াপাড়ার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

সর্বোচ্চ জাকাত সংগ্রহে জাতীয় স্বীকৃতি পেলেন ডিসি ফরিদা