টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 30, 2025 3:29 pm

💘অশান্তি চারিদিকে 💘
কলমেঃ ইউনুস আহমেদ

দেশের পাড়া-মহল্লা বাজার রাস্তাঘাট
গোটা বাংলার মানচিত্রে শুধুই ঝনঝাট।
সুশীল ভদ্র নম্র মানুষের নিরব আর্তনাদ
নাই মানবতা সে ভয়ে লুকিয়েছে গহীন খাদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হায় হায় চিন্তায় চিন্তায় জীবন শেষ
চাওয়া নিরীহ মানুষেরা থাকতে চায় বেশ।
বাজারে খাদ্যদ্রব্যের মুল্য উর্ধ্বগতি
ছিনতাই লুটপাট মানুষ হারিয়েছে মতিগতি।

ক্ষুধার্ত পেটে জ্বালা লজ্জায় মুখে তালা
এভাবে চললে দেশে হানা দিবে ভয়াবহ বালা।
জনগণ ভয়ে ভয়ে কেউ বলছে না কথা
যার যা ইচ্ছা তাই করছে রাষ্ট্র পক্ষের নাই ব্যথা

মায়া-মমতা হারিয়ে গেছে অচিনঘরে
মানুষ মানুষের র*ক্ত দিয়ে উল্লাস করে।
জীবনের মুল্য নাই চিন্তা কখন যে কি হয়
ঠুনকো ব্যপারে তরতাজা জীবন হারাতে হয়।

টাকা ওলা রা পালিয়েছে সুখের ঠিকানায়
দাঁতে কামড় দিয়ে, যারা দিন আনে দিন খায়।
ভয়াবহ অবস্থা শুধু জীবন রক্ষার চিন্তা
নিরীহদের মুখে তালা,মুনাফেকি চলন বিভিন্ন রাস্তা।

সর্বশেষ - অপরাধ