টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 4 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘর্ষের পরিকল্পনা ঠেকাতে ৮ যুবককে আটক,‘আদালতে সোপর্দ,

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
November 4, 2025 9:17 am

কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে দেয়াল নির্মাণ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে

বহিরাগত ৮ যুবককে আটক করে আদালতে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের প্রবীণ ব্যক্তি নুরু মিয়া (৭৫) ও মনির হোসেন (৫০)-এর মধ্যে বাড়ি নির্মাণ নিয়ে বিরোধ চলছিল।গত সোমবার দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন একত্রিত হয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করলে স্থানীয়রা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানান।খবর পেয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ’র
নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত অবস্থায় থাকা ৮ জনকে আটক করে।আটকরা হলেন,সাইমন দেওয়ান (২৩),মাছুম খান (২৩), মোঃ নয়ন (২১), মো. বাপ্পি (২২),মো. রিয়াদ (২১), নাঈম আহমেদ (২৩),তানভীর হাসান (২১),মাহি সরকার (১৯) তারা কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, আটককৃতরা সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে বড় ধরনের মারামারি বা গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা ছিল।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, “আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের আটক করা হয়। তদন্ত সাপেক্ষে আজই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

দেশে হামের উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৩ শিশু

যুদ্ধবিরতির পর ইরান ও সৌদির ফোনালাপ,পরিস্থিতি পর্যালোচনায় দুই দেশ

ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২

শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও

বিকল্প সভাপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠন হলো একনেক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন

লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা