টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিকল্প সভাপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠন হলো একনেক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 24, 2026 9:59 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে। এছাড়া বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, একনেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী এ কমিটির সদস্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সদস্য হিসেবে রয়েছেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী; পররাষ্ট্রমন্ত্রী এবং শিল্প ও আইনমন্ত্রী।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়কও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও আইনমন্ত্রী এ কমিটির সদস্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কদমতলী পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় র‌্যাবের পৃথক ২টি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশী মদ’সহ আটক-১

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল

পুলিশের ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমে’র নতুন নাম প্রস্তাব

নেতা অন্যায় করে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি- মুফতি ফয়জুল করীম

সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকসহ ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব উঠেছে

বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা: প্রধানমন্ত্রী

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগার কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি

কবিতা