টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 4 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জনকে দিনাজপুরে বদলি করা হয়েছে

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 4, 2025 1:56 pm

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের এক নারী চিকিৎসককে অশালীন মন্তব্যের অভিযোগের পর নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানকে বদলি করা হয়েছে। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার(৪ নভেম্বর)রাষ্ট্রপতি আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব সানজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো স্পাইন সার্জারির সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (জেনারেল/ক্লিনিকাল নিউরোসার্জারি) পদে পদায়ন করা হলো। তিনি তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য হবেন এতে আরও উল্লেখ করা হয়জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

সোমবার অ্যানেস্থেসিয়া বিভাগের এক রেসিডেন্ট চিকিৎসককে অশালীন ও অপমানজনক মন্তব্যের অভিযোগ ওঠে ডা. শামসুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা প্রায় দেড় ঘণ্টা রুটিন অপারেশন বন্ধ রাখেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন

বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তোপের মুখে নিজ কার্যালয় ছাড়লেন সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক

আইনের ঊর্ধ্বে আরাফাত সরকার? হামলা মামলার আসামি প্রকাশ্যে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

সবুজবাগ থানাধীন ১১ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী