টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 24, 2026 7:20 am

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা ৩ জনসহ বাহিনীর ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পুলিশের ডিআইজি রয়েছেন ৩ জন, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন এবং সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের এ কে এম ইকবাল হোসেন, এপিবিএনের সহেলী ফেরদৌস, সারদার বিপিএর মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের (কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল) ফয়সল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের কানিজ ফাতেমা, নৌ পুলিশের জেসমিন বেগম এবং ডিএমপির অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিন।

তালিকায় আরও রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এবং টিডিএস পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী।

অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ওআইসি-সহ ৫৭ মুসলিম রাষ্ট্রকে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

আধুনিক প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানে আশ্বস্তে বিদ্রোহীরা নমনীয়

‘অটো ফাইন সিস্টেম’ এর আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,আগামী ১৮ আগস্ট থেকেই শুরু হচ্ছে এ কার্যক্রম

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার

মাস্টরের পুত সাংবাদিকটারে দুনিয়ার থেকে এক্সপোর্ট কইরা দেমু বলে সাংবাদিককে হুমকি

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের দিন-মজুরি ও সাধারণ নিম্ন আয়ের মানুষ