টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 5 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
এ কে পলাশ
November 5, 2025 3:08 pm

কুমিল্লায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের চেক বিতরণ করা হয়।

দেশ বদলাও, পৃথিবী বদলাও’ প্রতিপাদ্যে বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার আলম গাজী, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, নুরুল ইসলাম, সহকারী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, পেইজ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ হারুন, যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। যে কোনো কাজ শুরুর আগে সে সম্পর্কে প্রশিক্ষণ থাকা জরুরি। মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় রোধে যুবকদের সচেতন হতে হবে এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সম্মেলনে আলোচনা সভা শেষে দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক তরুণ-তরুণী, যুব সংগঠক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী জেএসএস’র গোলাগুলি  নিহত ১ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ

এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা

নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

কূটনৈতিক টানাপোড়েনেও ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

কুমিল্লা বিভাগের দাবিতে উত্তাল নগরী:রাজপথে লাখো মানুষের ঢল

থাইল্যান্ডে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ৭

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিন

রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের নারীসহ চারজন দগ্ধ।