টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 27, 2026 8:03 am

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত এ জামিন আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে ধরে পুলিশে দেয়। ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। পরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শিশিরকে গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সান মারিনোতে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা চৌধুরী

শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত শুরু

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

সাংবাদিকদের মারধরে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার

এমবাপে থেকে দেম্বেলে জেনে নিন ফ্রান্স দলে কার পারিবারিক শিকড় কোন দেশে ?

ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ী ধনিয়া এলাকায় পাওনাদারের বকাঝকা ও অপমান সহ্য করতে না পেরে এক চা দোকানির আত্মহত্যা

শিশু রামিসাকে ধর্ষণের পর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ

পুলিশে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত অর্ধশত ঢামেকে চিকিৎসাধীন

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪