টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 6 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ‘মনোয়ার সরকারের বাড়িতে আগুন!

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
November 6, 2025 11:11 am

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।গত বুধবার রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে মনোয়ার সরকারের বাড়িতে তার নির্বাচনী অফিস হিসেবে ব্যবহৃত ঘরে আগুন দেয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি আগুনে পুড়ে ভস্মিভূত হয়। আগুন লাগার পর ঝবর পেয়ে স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সংসদ সদস্য প্রার্থী মনোয়ার সরকারের নির্বাচনী অফিসে আগুন দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে মনোয়ার সরকার সমর্থিত বিএনপির নেতা-কর্মীরা!নেতা-কর্মী ও এলাকাবাসী ধারণা করছেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ এ ঘটনা ঘটাতে পারে।বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের কাছে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাজনৈতিক অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭ টি আসনে মনোনয়ন দিয়েছে।এর মধ্যে ৬৩ টি আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তার মধ্যে কুমিল্লা-২ হোমনা-তিতাসে কোনো ধরনের প্রার্থী না দেওয়ায় আমি বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ ও ধারাবাহিক ভাবে গণসংযোগ,এবং মতবিনিময় সভা করে যাচ্ছি। আমার এই প্রচারণায় দুর্বৃত্তরা আমার নিজ বাড়ির স্থানে রাজনৈতিক অফিসে আগুন লাগায়ে যায় এতে আমাদের বীর উত্তম শহীদ জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পুড়ে যায়। আমি এর তিব্র নিন্দা জানাচ্ছি। ধারণা করা হচ্ছে এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। ভয়ভীতি বা হামলায় আমাকে দমানো যাবে না ,গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম চলবেই।

প্রশাসনের কাছে এই ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, একটি দরজাবিহীন টিনের চালা ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরের ভেতরে একটি টেবিল পুড়েছে। ঘরটি মনোয়ার সরকারের নির্বাচনি কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে মনোয়ার সরকার এলাকায় আসছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎সাভারের হেমায়েতপুরে গাঁজা ব্যবসায়ী জনতার হাতে আটক: এমপির নির্দেশে পরিচালিত অভিযান

পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান

প্রযুক্তিতে দক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: আইসিটি মন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঠেকাতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: এমডি

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরানি সেনাপ্রধানের

মৌচাক ফ্লাই ওভারের উপরে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ

কর্মরতদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে ঝটিকা সফরে প্রধানমন্ত্রী

দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদন,এবার নজরে মালয়েশিয়ায় এস আলমের হোটেল ব্যবসা, শক্ত হচ্ছে তদন্তের জাল!

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী-পুরুষ