টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 9 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ভোররাতে অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদক
মোঃ শান্ত খান
November 9, 2025 4:56 pm

ঢাকার সাভারে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ই নভেম্বর) ভোর রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। তিনি জানান, “গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।”

গ্রেফতারকৃতরা হলেন, সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে পিওস (২১), একই এলাকার আজহার আলী সোহেলের ছেলে সালমান (২২), আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২০), হেলাল শেখের ছেলে শাকিল (২৪), মাসুদের ছেলে সোহাগ (১৮)। আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), পশ্চিম রাজাসন এলাকার ফেরদৌস হোসেন রুবেল (২৮), বক্তারপুর এলাকার শাকিল আহমেদ জয় (২৯), কাউন্দিয়া গোপাল বাবু রাজবংশীর ছেলে নিত্য বাবু রাজবংশী (৫৫), পশ্চিম কলমা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল (৪২), তেঁতুলঝরা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান (২৭),  ধামরাই চরশঙ্খর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩২), বক্তারপুর এলাকার কবির শেখের ছেলে আয়নাল শেখ (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে উসকানি দিতে প্রচারণামূলক উপকরণ, মোবাইল ফোন এবং সন্দেহজনক কিছু আলামত উদ্ধার করা হয়েছে, যা যাচাই–বাছাই শেষে জব্দ করে আদালতে উপস্থাপন করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সাভার মডেল থানা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করবে না। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও যাদের নাম পাওয়া গেছে তাদের ধরতে অভিযান চলছে।”

এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে  এবং গণহত্যার এজাহার নামীয় বাকি আসামিসহ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে

ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে চীন

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে? সংসদে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য

দালাল ও দুর্নীতিমুক্ত হাসপাতাল গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের

শিক্ষা বিস্তার ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ’র (রহঃ) অগ্রগামী ছিলেন হাজারো ভক্তের উপস্থিতিতে দরবার এ বেতাগী আস্তানা শরীফে ১৮তম ওরশ শরীফ সম্পন্ন

মিয়ানমারে ভূমিকম্প উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের

নারায়ণগঞ্জের বন্দরে নিজ বাসায় দেওয়াল চাঁপা পড়ে বাসার মালিকের ব্যক্তির মৃত্যু