টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডের ৮৯ বছর বয়সী ধর্মেন্দ্র অসুন্থ হয়ে মুম্বাইয়ে একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে

প্রতিবেদক
ডেক্স নিউজ
November 11, 2025 5:52 am

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং লাইফ সাপোর্টে রয়েছেন বলে ভারতের একাধিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

৮৯ বছর বয়সী এই তারকা এক সপ্তাহের বেশি সময় শ্বাসকষ্টের কারণে অসুস্থ ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পরিবারের সদস্যরা সকাল থেকেই হাসপাতালে অবস্থান করছেন, তবে এখনো পর্যন্ত পরিবার বা হাসপাতালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ধ্রুবেন্দ্র বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন।

গত সপ্তাহে অভিনেতা শ্বাসকষ্ট অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বয়সজনিত নানা জটিলতার কারণে তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে চোখে গ্রাফট সার্জারি হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, বয়সের কারণে তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত