রাজধানীর বনানীর কড়াইল বস্তি বেলতলা আদর্শ নগর এলাকায় ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ভাড়াটিয়াদের মারধরে মনি খাতুন(৩৫) নামে এক ঘর মালিক(গৃহবধূর)মৃত্যু।
সোমবার(২৪ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের স্বামী মোঃ আনিস জানান, আমার স্ত্রীমনি ঘরভাড়া আনার জন্য বনানী করাইল বস্তি বেলতলা আদর্শ নগর এলাকায় ভাড়া নেওয়া কে কেন্দ্র করে ভাড়াটিয়াদের সঙ্গে ভাড়া টাকা চাওয়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে ভাড়াটিয়া সুলতান,মমতাজ,মুন্নি, মুন্নাসহ আমার স্ত্রীকে মারধর করে পেটে লাথি দেয় এতে আমার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাই অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার গাজীকামার থানার কাওয়া -বিচি এলাকার শহীদ মিয়ার কন্যা, বর্তমানে বনানী কড়াইল বস্তি বেলতলা আদর্শ নগর এলাকায় নিজ বাসায় স্বামী আনিসের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















