টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না জামায়াতকে মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 11, 2025 12:29 pm

জনগণ পিআর বোঝে না। এটা আসলে মানুষকে বিভ্রান্ত করা ও ভুল পথে চালিত করার চেষ্টা। জামায়াত ইসলামকে উদ্যেশ্য করে এমনটাই মন্তব্য করলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, জামায়াত ইসলাম যেটা বলছে, ওটাই করতে হবে-ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে, ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণেই তোমরা ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও।

মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপি নেই। তাহলে তাদের ভোটটা হবে কীভাবে? সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ভুল বোঝানো।

তিনি আরও বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না। এর দায় সরকারকে নিতে হবে।

এ সময় বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফারমার্স কার্ড করা হবে বলে জানান মির্জা ফখরুল।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টি-টোয়েন্টি ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারলো বাংলাদেশ

আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক রহমান

নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউই পাস করেনি

সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ

বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য বাড়াতে লন্ডনে ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ বিবিসিসিআইয়ের

জিয়া উদ্যানে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথভাবে তদারকির আহ্বান সেলিম উদ্দিনের

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জরুরি সভা ও দোয়া মাহফিল

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত