টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ দালাল ও প্রতারক চক্রের সদস্য আটক

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 13, 2025 6:31 am

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের অফিসের সামনে থেকে ওয়াসিফ আলম (৩৫) নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে ডিউটিরত আনসার সদস্যরা

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে মর্গের অফিসের সামনে থেকে টহলরত আনসার সদস্যরা তার চলাফেরার সন্দেহ হলে তাকে আটক করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ আলমগীর হোসেন জানান, আমাদের একটি টহল দলসহ মেডিকেলের ভিতরে টহল দিচ্ছিলেন।মেডিকেলের মর্গের অফিসের সামনে ওই দালাল প্রতারক চক্র কে জিজ্ঞাসাবাদে জানতে চাইলে এখানে কি আপনার কেউ আছে। তিনি কোন সদ উত্তর দিতে না পারলে আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।

তিনি জানান, অভিযুক্ত ওই প্রতারক চক্রের সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে তারা সুযোগ বুঝে ঢাকা মেডিকেলের রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে টাকা পয়সা ও মোবাইল হাতিয়ে নেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢামেকের আনসার সদস্যরা প্রতারক চক্রের একজন সদস্যকে আমাদের পুলিশ ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা বিষয়টি শাহবাগ থানায় জানিয়েছি,শাহবাগ থানার পুলিশ আসলে ওই দালাল ও প্রতারক চক্রের সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। তার বাসা লালবাগের আমলিগোলার চান্দা বেকারি পাম্প এলাকার মোঃ রফিকুল আলমের সন্তান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের রাতে পাহারা

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় ২ কলেজশিক্ষক বরখাস্ত

রিকশার দৌরাত্ম্য রোধে মিরপুরে ট্র্যাপার বসাচ্ছে ট্রাফিক পুলিশ

বিশ্বকাপ ২০২৬ / বেলিংহামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড

৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

ইনিংস ব্যবধানে হেরেও অজিদের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ ড্র

বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক