টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় ২ কলেজশিক্ষক বরখাস্ত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 23, 2026 8:51 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় সিরাজগঞ্জের দুই কলেজ শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। বুধবার (২২ এপ্রিল) কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২০ এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলামের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক আবু তালিব এবং নাটুয়াপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামছুল আলম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অফিস আদেশ অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণের মাত্র একদিন আগে সহকারী অধ্যাপক শামসুল আলম ও প্রভাষক আবু তালিব প্রিসাইডিং অফিসারের নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র গ্রহণের সময় তারা ২ জন দায়িত্ব পালনকে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেন এবং নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালনে সরাসরি অস্বীকৃতি জানান। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে দায়িত্ব পালনের জন্য বারবার অনুরোধ করলেও তারা তাতেও রাজি হননি। এক পর্যায়ে তারা দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন লিখে উপজেলা নির্বাচন কর্মকর্তার টেবিলের ওপর ফেলে রেখে চলে যান। পরবর্তীতে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সহকারী রিটার্নিং অফিসার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানান।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্ত এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধন ২০২৫) এর ধারা ৫(৩) অনুযায়ী তাদের অসদাচরণের দায়ে অভিযুক্ত করা হয়। সেই আইন অনুযায়ী ২ জনকেই এক মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

সবুজবাগ থানাধীন ১১ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী

জাতীয় পর্যায়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস পরীক্ষা বেসরকারিকরণ একটি অন্তরায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও আহত এক

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারের নতুন সিদ্ধান্ত

হবিগঞ্জে হামলা,ছাত্রদল সভাপতি-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা “এনসিপির”

২৭ বছর ধরে বিনা বেতনে রেলগেট পাহারার দায়িত্বে বেলাল

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্কতার আহ্বান