সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা সন্দেহ হলে তাদের আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
জয়দেবপুর থানার অফিসার ইনচারার্জ (ওসি) তৌহিদ আহমেদ বলেন, তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















