টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 16 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
November 16, 2025 12:32 pm

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ মো. টিপু নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃত আসামি মো: টিপু গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা।
রবিবার (১৬ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শনিবার রাতে গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় টিপুর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টিপুর বসতঘর থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘অস্ত্রসহ আটককৃত আসামি টিপুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁও থানার বোবা রফিক হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম খলিল গ্রেপ্তার

দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-কুমিল্লায় কৃষিমন্ত্রী

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প

শেরপুরে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার

নিস্তব্ধ তেহরানে ভিপিএনের মাধ্যমে যোগাযোগ রাখছেন বন্ধুরা

আসিফ আকবরের নামে থানায় জিডি

কুমিল্লা মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাসিরনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

কুমিল্লায় ডিবির জালে ১০ ছিনতাইকারী