টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 5 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিস্তব্ধ তেহরানে ভিপিএনের মাধ্যমে যোগাযোগ রাখছেন বন্ধুরা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 5, 2026 11:51 pm

ইন্টারনেটের ধীরগতিতে নিস্তব্ধ তেহরানে একে অপরের সঙ্গে ভিপিএনের মাধ্যমে যোগাযোগ রাখছেন বন্ধুরা। এর আগে যিনি তেহরানের জনশূন্য রাস্তাঘাট ও চেকপোস্টের কথা বলেছিলেন, সেই স্থানীয় বাসিন্দার কাছ থেকে আমরা আরও কিছু তথ্য পেয়েছি। নিরাপত্তার কারণে তার নাম প্রকাশ করা হয়নি। তথ্যসূত্র:বিবিসি।

তিনি জানান, সাধারণত তেহরানের ব্যস্ততম এলাকা ইরানশাহর স্ট্রিটের বেশিরভাগ দোকান এখন বন্ধ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

“এখানেই আমি বন্ধুদের সঙ্গে দেখা করি,” তিনি বলেন। “এক-দুই সপ্তাহ আমাদের আগেই দেখা হয়েছিল, তবুও এখন মনে হচ্ছে যেন অনেক মাস ধরে কারও সঙ্গে যোগাযোগ নেই।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কোন কোন এলাকা লক্ষ্যবস্তু হচ্ছে, সে বিষয়ে তারা নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করছেন। এসব তথ্য তারা পেয়েছেন এক বন্ধুর কাছ থেকে, যিনি ভিপিএন ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করতে পারছেন।

ওই বাসিন্দা বলেন, “এটা অদ্ভুত এক অনুভূতি। কিছুটা মহামারীর সময়ের মতো। সবাই ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, সামনে কী হবে কেউ জানে না। তবে ভেতরে ভেতরে সবাই জানে, একসময় না একসময় এই পরিস্থিতি শেষ হবে এবং জীবন আবার স্বাভাবিক হবে।”

তিনি আরও জানান, রাস্তায় ছবি বা ভিডিও তোলা ঝুঁকিপূর্ণ। তবুও তিনি ইরানশাহর স্ট্রিটের একটি ছবি শেয়ার করেছেন। কয়েক মাস আগে এখানেই একটি রক ব্যান্ড খোলা জায়গায় গান গেয়ে ভাইরাল হয়েছিল। পরে সেই ভিডিও জনপ্রিয় হওয়ার পর সরকার ওই সংগীতশিল্পীদের গান গাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পারিবারিক আয় বৃদ্ধিতে নগদ অর্থ সহায়তা প্রদান

মেধাবী শিক্ষার্থীরা ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না, এমপি মোহাম্মদ আবু সুফিয়ান

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ

বিদ্যুৎস্পৃষ্ট

ঢামেকের ওসেকের পিছনে পড়েছিল এক নারী ঢামেকে মৃত্যু

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

এবার পুলিশের সিটিটিসি’র হাতে ধরা সন্দেহভাজন শিশু জঙ্গি!

তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

‎পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ ও সমাবেশ

রাজারহাট নির্বাচন অফিসে সাধারণ মানুষের চরম ভোগান্তি মিলছে না কোন সেবা

কুমিল্লা চান্দিনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ২ মোটরসাইকেল আরোহী