কেবলমাত্র এই মৃত্যুদণ্ড রায় কার্যকর করার মধ্যদিয়ে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে। ‘মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। এমনটাই বললেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতিদ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবেও জানান তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা শুধুমাত্র উসকানিমূলক বক্তব্য দেয় নাই, আজকের বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে, লেথান ওয়েপন ব্যবহার করেছে, গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে এবং মানুষকে সে পুড়িয়ে হত্যা করেছে। এমন নৃশংস একজন খুনি যার এত এত অপরাধ, সে অপরাধের অল্প কিছু অভিযোগে আজকে শাস্তির ঘোষণা এসেছে। তার বাকি যত অপরাধ আছে, সবগুলো অপরাধের বিচার হবে। এই গণহত্যাকারীদের শাস্তি কার্যকরের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটি নজির তৈরি হবে। যাতে করে আর কোনো শাসক, আর কোনো গোষ্ঠী তারা যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে, মানবতাবিরোধী হয়ে উঠতে না পারে, তেমন একটি সময়ের জন্য অপেক্ষা করছি আমরা।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র রায় ঘোষণা করার মধ্য দিয়ে নয়, রায় কার্যকর করার মধ্যদিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা অপেক্ষা করছি, সরকারের কাছে আহ্বান জানাচ্ছি–অতিদ্রুত সময়ের মধ্যে এই মৃত্যুদণ্ডের রায় সরকার কার্যকর করবে।’



















