টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 17 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১,আহত ১

প্রতিবেদক
কে এস ইসলাম
November 17, 2025 5:33 pm

রাজধানী পল্লবীর মিরপুর-১২ নম্বর সি-ব্লক এলাকায় দুর্বৃত্তের গুলিতে গোলাম কিবরিয়া (৪৭) নামের একজন নিহত ও এই ঘটনায় মোঃ আরিফ(২০)নামে অটো রিক্সা চালক আহত।নিহত গোলাম কিবরিয়া যুবদলের সদস্য সচিব। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আহত আরিফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসাধীন।

সোমবার (১৭ নভেম্বর)রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আহত আরিফকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহত আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ পিয়ারুল জানান,মিরপুর সেকশন-১২ ব্লক-সি এলাকায় দুর্বৃত্তেগুলিতে গোলাম কিবরিয়া নামের এক যুবদল নেতা নিহত হয়েছে।পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় আরিফ নামের এক অটোরিক্সা চালক কে গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, আমরা জানতে পারি হেলমেট পড়া অবস্থায় দুই যুবক যুবদলের ওই নেতাকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় রিকশাচালক আরিফকে দ্রুত যেতে বলে ,পরে যেতে না চাইলে তার পিঠে গুলি করে পালিয়ে যায়। আহত আরিফের বাসা মিরপুর -১২ নম্বর সেকশন এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,পল্লবী থেকে গুলিবিদ্ধ হয়ে এক আটোরিকশা চালকে হাসপাতালে এসেছে তার পিঠে একটি গুলি বৃদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

রাউজানে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের বসতঘর

ভূরুঙ্গামারীতে থানা পুলিশ কতৃক ওপেন হাউজ ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট

আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল

নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিপক্ষের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী আহত

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত: নৌপরিবহন মন্ত্রী

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

বন্ধ মধ্যপ্রাচ্যে আকাশসীমা শাহজালালে আরও ২৪ ফ্লাইট বাতিল, মোট ৪১৯