টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 18 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 18, 2025 2:08 pm

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী এই খবর জানিয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতি অনুসারে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে প্রথমে অভিযান চালিয়ে ১০ জন পাকিস্তানি তালেবানকে হত্যা করে সেনারা। এরপর উত্তর ওয়াজিরিস্তান জেলায় দ্বিতীয় অভিযানে আরো পাঁচ যোদ্ধা নিহত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ নভেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনী প্রথম গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযান চালায়। এতে তালেবান সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা আলম মেহসুদসহ ১০ জন নিহত হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায়, যেখানে আরও পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এলাকায় আর কোনো ভারত-সমর্থিত খারেজি থাকলে তাকে নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে।

পাকিস্তানের সামরিক ও সরকারি কর্তৃপক্ষ প্রায়ই টিটিপি বা পাকিস্তানি তালেবান জঙ্গিদের বোঝাতে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে। সেনাবাহিনী অভিযোগ করে থাকে, ভারত সরকার টিটিপি এবং কেপি ও বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে। তবে নয়া দিল্লি এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: আরব নিউজ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস, প্রধান সড়কে র‌্যালি

সাকিবের বিষয়ে আমরা নমনীয় ছিলাম, এখন আর সুযোগ নেই: প্রতিমন্ত্রী

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু

ছয় মাসে সরকার মোটাদাগে ব্যর্থ: জামায়াত

১২ মাসে ১২৪ শিশুহত্যা, মাসে গড়ে ১১

নেপালের বন্যায় সংসদে শোক, সহায়তার বার্তা, সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

নেপালের বন্যায় সংসদে শোক, সহায়তার বার্তা, সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে ‘লিটোরাল কমব্যাট শিপ’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ