টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 19 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 19, 2025 11:15 am

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ( ১৯ নভেম্বর ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার বিষয়টি টের পেয়ে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন, বগির কয়েকটি সিটে দাউদাউ করে আগুন জ্বলছে। কোনো সরঞ্জাম হাতে না পেয়ে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা নিজেদের শরীরে থাকা জ্যাকেট খুলে তা ওয়াশপিটের নিচে জমে থাকা পানিতে ভিজিয়ে ফেলেন। এরপর সেই ভেজা জ্যাকেট দিয়েই আগুনের ওপর জাপটে ধরে তা নেভাতে সমর্থ হন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
সন্ত্রাসী হামলায়

ডিআরইউ সভাপতিসহ সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও জড়িতদের গ্রেপ্তার দাবি

‎ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

মোজতবা খামেনির অবস্থানের নতুন তথ্য দিলো রাশিয়া

বরগুনায় ভূয়া নিলাম কাগজ দেখিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

কুমিল্লা দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়

আগামী পাঁচ বছরের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

​লালমনিরহাটে ডিলারের মিথ্যা মামলায় ‘প্রাণ’ কোম্পানির এসআর জাহাঙ্গীরকে হয়রানির

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত