টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 19 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা।

প্রতিবেদক
এ কে ইসলাম
November 19, 2025 2:41 pm

রাজধানীর রামপুরা থানার পশ্চিম রামপুরা ওমর আলী লেন একটি বাসায় মোঃ হাবিব মিজি(২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত হাবিবের মামা মোঃ ইয়াসিন প্রধান জানান,আমার ভাগিনা বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসায় আছে। আমার ভাগিনা এসির কাজ করতো,স্বামী-স্ত্রী পারিবারিক কলহের জেরে নিজরুমে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেয়।পরে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, আমার ভাগিনার স্ত্রী মোসাঃ কুলসুম আক্তার একটি পোশাক কারখানায় কাজ করে।সকালে বাসা থেকে সে বেরিয়ে যায়,পরেবাসায় এসে দরজা বন্ধ পেলে ফাঁকা দিয়ে দেখতে পায় সিলিং ফ্যানে হুকে সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝূলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

আমার ভাগিনার গ্রামে বাড়ি,চাঁদপুর জেলা মতলব উত্তর থানার মোহনপুর গ্রামের মোঃ বাদশা মিজির সন্তান। বর্তমানে রামপুরার ওমর আলী লেনের ৫২/এ নম্বর বাসায় থাকতেন। তাদের ঘরে কোন বাচ্চা-কাচ্চা হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে চেয়ারম্যানকে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

মার্চ মাসে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

নাসিরনগরে মশায় যন্ত্রণায় অতিষ্ঠ, নাই কোন প্রতিকার

ঢাকা-১৪ আসনে এস এ সিদ্দিক সাজুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির মশাল মিছিল

নারীর মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

মহেশপুরে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপজেলা কমিটি গঠন: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ঐক্যের অঙ্গীকার

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার এক

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

‎‘জনগণের জানমাল রক্ষায় রাজপথে প্রস্তুত যুবদল’-যুবদল নেতা নাহিদ