টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 30 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার এক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 30, 2026 7:08 pm

রাজধানীর ধানমন্ডি এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীত পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজনকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- রেজাউল ইসলাম (২৩)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২:২৬ ঘটিকায় ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তার ওপর এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় পুলিশ রেজাউলকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, আনুমানিক ১০-১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেয়। বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করে যায় সে। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটনাস্থলে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে।

ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে আসতে চান নেইমারের কোচ

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬

নিজ রুমে কীটনাশক বিষক্রিয়া হয়ে এক যুবকের মৃত্যু

নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা

সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম