টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 20, 2025 10:17 am

গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হককে জেরার সময় একটি প্রশ্ন করা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় ঘণ্টাখানেক প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীদের মাঝে তর্কাতর্কি হয়েছে।

এ নিয়ে প্রসিকিউশনের সঙ্গে ডিফেন্স আইনজীবীর প্রায় ঘণ্টাখানেক তর্কাতর্কি চলে। একপর্যায়ে ট্রাইব্যুনালের হস্তক্ষেপে থামেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ ঘটনা ঘটে।

অন্য সদস্য হলেন- জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন সাড়ে ১০টার পর আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী আবজালুলের জেরা শুরু হয়।

জেরার একপর্যায়ে সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, গত বছরের ৫ আগস্ট থানার কোনো পুলিশ মারা গেছেন কিনা।

জবাবে রাজসাক্ষী বলেন, না। তবে একজন মারা গেছেন। তিনি অন্য ইউনিটের। যার তদন্তে ছিলাম আমি। কিন্তু শেষ করতে পারিনি।

এমন প্রশ্নে আপত্তি জানিয়ে প্রসিকিউশন থেকে বলা হয়, এমন প্রশ্ন এখানে আসবে না।

২৩ নম্বর সাক্ষী হিসেবে দায়ের করা জবানবন্দিতে রাজসাক্ষী আবজালুল গত বছরের ৫ আগস্টের পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন। যদিও মরদেহ পোড়ানোর সময় তিনি উপস্থিত ছিলেন না, তবে ১৫ আগস্ট নিজে জব্দকৃত অস্ত্র জমা দিতে আসার সময় জানতে পারেন যে লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

তিনি জানান, আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ মিলিতভাবে ৬টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন। সাক্ষ্যগ্রহণের শেষে ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ৬ তরুণ নিহত হন। পরে তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় একজন জীবিত থাকলেও তাকে বাঁচানো হয়নি। এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হিংগলা নাথপাড়ায় দুর্গা মন্দিরে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব

শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস

তিস্তা মহা পরিকল্পনা আমার জীবন সংগ্রামের একটি অংশ; ত্রাণ ও দুর্যোগমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

যাত্রাবাড়ীর অজানা নিজ বাসায় মানসিক সমস্যার কারণে নিজের পেটে ছুরিকাঘাতে এক বৃদ্ধ গুরুতর আহত

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

৬ নবজাতকের মৃত্যু জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় নিলো আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

কোস্ট গার্ডের মহাপরিচালক প্রতিমা বিসর্জনের সময় থাকবে বাহিনীর বিশেষ ডুবুরি দল

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি ১০টি বিগ্রহসহ বিপুল মালামাল লুট

কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান,‘বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা,

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার